শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

৩৩৩-এ কলে জানা যাবে সেহরি-ইফতারের সময়সূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র মাহে রোজার মাসে যে কোনও মুঠোফোন অপারেটর থেকে জানা যাবে সেহরি ও ইফতারের সময়সূচি। ‘৩৩৩’ নম্বরে কল করে এ সেবা পাওয়া যাবে।

বৃহস্পতিবার (২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

পবিত্র রমজান মাসে যেকোনো মোবাইল অপারেটর থেকে ‘৩৩৩’ নম্বরে কল করে নামাজ, রোজা, জাকাত ও ফিতরা সম্পর্কিত বিভিন্ন মাসয়ালা-মাসায়েল এবং সাহরি ও ইফতারের সময়সূচি জানা যাবে। আর সে জন্য কোন অর্থের প্রয়োজন নেই।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন জানান, ২০১৮ সালের রমজান মাস থেকে চালু করা হয় এ সেবার তথ্য প্রদান কার্যক্রম। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এটুআইয়ের মাধ্যমে এই কলসেন্টার চালু করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের পবিত্র রমজান মাস থেকে চালু করা হয় ইসলামিক সেবার তথ্য প্রদান কার্যক্রম। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ গত বছরের ১২ এপ্রিল এই কলসেন্টার উদ্বোধন করেন।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ