শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

অশ্লীলতার দায়ে মার্কিনি ইউটিউবারের ১০ বছর কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের সাবেক ইউটিউবার অস্টিন জোনসকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। শিশুদের অশ্লীল ছবি সংগ্রহ ও ভিডিও ছড়ানোর দায়ে তাকে এ কারাদণ্ড দেয়া হয়।

অস্টিন জোনস আদালতে অপ্রাপ্তবয়স্ক ছয় মেয়ে ভক্তকে অশ্লীল ছবি ও ভিডিও পাঠানোর বিষয়ে অনুপ্রাণিত করার কথা স্বীকার করেছেন।

আদালতে দোষ স্বীকার করার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে জোনসের চ্যানেল সরিয়ে নেয় ইউটিউব।

২৬ বছর বয়সী অস্টিন জোনসের ইউটিউবে সাবস্ক্রাইবার ছিল পাঁচ লাখ ও টুইটারে অনুসারী ছিল ২ লাখ ২৫ হাজার। আদালতে দোষ স্বীকার করে নেয়ার পর উভয় প্লাটফর্ম থেকে তার অ্যাকাউন্ট সরিয়ে নেয়া হয়।

২০১৭ সালে অপ্রাপ্তবয়স্ক মেয়ে ভক্তের কাছ থেকে অশালীন ভিডিও নেয়ার অভিযোগে অস্টিন জোনসকে গ্রেফতার করা হয়।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি ক্যাথেরিন নেফ ওয়েলশ বলেন, শিশু পর্নোগ্রাফি উৎপাদন এবং এ ধরনের কনটেন্ট গ্রহণ আমাদের শিশু ও কমিউনিটির নিরাপত্তার জন্য হুমকি। এটা কোনো সাধারণ অপরাধ নয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ