রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বাংলাদেশের ২৪টি মাদরাসা-এতিমখানায় তুরস্কের সাহায্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের ২৪টি মাদরাসা-এতিমখানায় সেহরি ও ইফতার বিতরণ করছে তুরস্কের একটি দাতব্য প্রতিষ্ঠান। খবর আনাদোলু এজেন্সির।

ইস্তাম্বুল-ভিত্তিক রিলিফ ফাউন্ডেশন (আইএইচএইচ) বাংলাদেশে ৯টি এতিমখানা সরাসরি পরিচালনার পাশাপাশি আরও ১৫টি আশ্রমে সাহায্য প্রদান ও খরচ বহন করছে।

এর উদ্যোগে কক্সবাজারের দার আল ইমান এতিমখানায় সেহরিরও আয়োজন করা হয়। এই অনাথ আশ্রমে ৪৫ জন কুরআন হাফেজ শিক্ষার্থী রয়েছে।

রোহিঙ্গা ও বাংলাদেশি এতিমদের জন্য সেহরি ও ইফতারের আয়োজন করে এই দাতব্য সংগঠনটি। প্রথম রোজায়  কক্সবাজারের জামতলি রোহিঙ্গা ক্যাম্পে তিন হাজার এবং বালুখালি ক্যাম্পে সাড়ে চার হাজার রোহিঙ্গা রোজাদারদের ইফতার বিতরণ করে সংস্থাটি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ