শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইফতারে খান কাঁচা আমের শরবত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারাদিন রোজা রাখার পর শরীরে পানিশূন্যতা দেখা দেয়। সে কারণে মাথা ঘোরানো, বমি বমি ভাব, মাথা ব্যথা এবং শরীর অবসন্ন হয়ে পড়তে পারে। তাই ইফতারে শরবত খাওয়া জরুরি।

আম সেদ্ধ করে বা পুড়িয়ে কাঁচা আমের সুস্বাদু এ শরবত তৈরি করতে পারেন ঘরেই। রোজার ক্লান্তি দূর করতে ইফতারে পান করতে পারেন স্বাস্থ্যকর এই শরবত।

উপকরণ: কাঁচা আমের টুকরো- ২৫০ গ্রাম, পুদিনা পাতা- ১২টি, চিনি- ১/৩ কাপ, ভাজা জিরার গুঁড়া- ১ চা চামচ, বিট লবণ- ১ চা চামচ, গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ, এলাচের গুঁড়া- কোয়ার্টার চা চামচ।

প্রস্তুত প্রণালি: কাঁচা আমের খোসা ছাড়িয়ে টুকরা করে নিন। দুই কাপ পানি নিন প্যানে। আমের টুকরা সেদ্ধ করুন ভালো করে। গলে আসলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করুন। ব্লেন্ডারে পানিসহ আম দিয়ে দিন।

পুদিনা পাতা দিয়ে ব্লেন্ড করে নিন। মসৃণ ব্লেন্ড হলে চিনি দিয়ে আবারও ব্লেন্ড করুন। এবার তিন কাপ পানি, ভাজা জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, বিট লবণ ও এলাচের গুঁড়া দিয়ে ব্লেন্ড করুন। পরিমান মতো বরফের টুকরা দিয়ে পরিবেশন করুন ইফতারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ