রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

টেকনাফে বন্দুকযুদ্ধে ‘মানবপাচারকারী’ ২ রোহিঙ্গা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন।

নিহতরা হলেন- টেকনাফের শামলাপুর রোহিঙ্গা শিবিরের বাসিন্দা আজিম উল্লাহ এবং উখিয়ার জামতলি রোহিঙ্গা শিবিরের আবদুস সালাম।

গতকাল সোমবার (১২ মে) রাত ২টার দিকে উপজেলার শামলাপুর মেরিনড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি নিহত এ দুই রোহিঙ্গা মানবপাচারকারী দলের সদস্য। এ ঘটনায় চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন- সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম, কনস্টেবল মোবারক হোসেন, মানিক মিয়া ও খাইরুল।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাতে শামলাপুর মেরিনড্রাইভ এলাকায় অভিযান চালাতে যায় পুলিশ।

এ সময় মানবপাচারকারী চক্রের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোনড়ে। তখন পালানোর সময় দুজন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ