রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

আল্লামা জুনায়েদ বাবুনগরীর হাতে ইসলাম গ্রহণ করলেন হৃদয় বড়ুয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

২১ বছর বয়সী হৃদয় বড়ুয়া। বাবা বাবুল বড়ুয়া। গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি এলাকার বড়ুয়া পাড়ায়। তবে তিনি এখন থেকে আর বৌদ্ধ ধর্মের অনুসারী নন।

জানা যায়, গত ৩ মে (শুক্রবার) তিনি আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় এসে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নতুন নাম রেখেছেন মুহা. ওমর ফারুক।

হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক ও হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী তাকে কালেমা পাঠ করিয়ে ইসলাম গ্রহণ করান।

এ বিষয়টি নিশ্চিত করেছেন আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইন'আমুল হাসান ফারুকী।

এ ব্যাপারে জানতে চাইলে নও মুসলিম ওমর ফারুক সাংবাদিকদের বলেন, আমি ছোটবেলা থেকেই ইসলামের প্রতি আকৃষ্ট ছিলাম। আমার ঘনিষ্ঠ বন্ধু মুসা ইলাহী ও আফাজ উদ্দীনের সঙ্গে ওয়াজ মাহফিল ও বিয়ের অনুষ্ঠানে যেতাম এবং ইসলাম ধর্মের রীতিনীতি আমাকে আকৃষ্ট করে। আমি বুঝতে পেরেছি সৃষ্টিকর্তাকে পেতে হলে ইসলাম ধর্ম ছাড়া কোনো গতি নেই।

তিনি আরও বলেন, আমার বন্ধু মুসা ইলাহী, আফাজ উদ্দীন, আজম উদ্দীন, আবু ওবাইদা প্রমুখের সহায়তায় আমি আজ এখানে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আজ থেকে আমি ইসলামের রীতিনীতি মেনে চলব। গত ছয়মাস আগে থেকে সিদ্ধান্ত গ্রহণ করি ইসলাম ধর্ম গ্রহণ করব। তাই হুজুরকে পেয়ে তার হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করলাম।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ