আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের মদিনায় মসজিদে নববিতে অবস্থিত রিয়াজুল জান্নাহ জিয়ারতের নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২০২৬ সালের নভেম্বর মাসের জন্য পুরুষ ও নারীদের জিয়ারতের সময় আলাদা করে নির্ধারণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নতুন সময়সূচি অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার পুরুষরা রাত ২টা থেকে ফজরের আগ পর্যন্ত এবং সকাল ১১টা ২০ মিনিট থেকে এশার নামাজ পর্যন্ত রওজা জিয়ারত করতে পারবেন। শুক্রবার পুরুষদের জন্য সময় নির্ধারণ করা হয়েছে রাত ২টা থেকে ফজরের আগ পর্যন্ত এবং সকাল ৯টা থেকে এশার নামাজ পর্যন্ত।
অন্যদিকে, শনিবার থেকে বৃহস্পতিবার নারীরা ফজরের নামাজের পর থেকে সকাল ১১টা পর্যন্ত এবং এশার নামাজেà¦