শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

নিজ রেকর্ড ভেঙে ২৩তম বার এভারেস্ট শীর্ষে ‘গাইড’ কামি রিটা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেরপাদের দুর্ভাগ্য কী বলুন তো? আমরা তাদের কেউ পর্বতারোহী হিসেবে মানতে পারি না। তারা হয় গাইড বা মালবাহক হিসেবেই থেকে যান। এ রকমই একজন নেপালের কামি রিটা শেরপা। রেকর্ড সংখ্যক বার এভারেস্ট শীর্ষে পৌঁছেও পর্বতারোহী নন, তার নামের পাশে জুটছে এই গাইড তকমাই।

ইতিহাস গড়লেন কামি রিটা। অবশ্য আগের রেকর্ডটা তারই ছিল। সেটাই ভাঙলেন। এই নিয়ে এভারেস্ট শীর্ষে পৌঁছোলেন ২৩ বার।

বুধবার সকালে বাকি পর্বতারোহীদের সঙ্গে নিয়ে এভারেস্ট আরোহণ করেন কামি রিটা। নেপালের দিক থেকে এভারেস্ট আরোহণ করেন তিনি।

নেপাল সরকার সূত্রে খবর, কামি রিটা-সহ সবাই সুস্থ রয়েছেন। গত বছরই ২২তম বার এভারেস্ট চূড়ায় পৌঁছে রেকর্ড করেছিলেন তিনি।

৪৯ বছর বয়সি কামি রিটার প্রথম এভারেস্ট আরোহণ ১৯৯৪ সালে। তার পর ১৯৯৬, ২০০১, ২০১১ এবং ২০১৪ বাদে প্রত্যেক বছরই এভারেস্টে পৌঁছেছেন তিনি।

উল্লেখ্য, এবার অন্যতম ব্যস্ততম সময় দেখতে চলেছে এভারেস্ট। অন্তত ৩৭৮ জন শৃঙ্গ আরোহণ করার ব্যাপারে নেপাল সরকারের অনুমতি নিয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন বাংলার পিয়ালি বসাকও।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ