মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

হুয়াওয়েকে অ্যান্ড্রয়েড সেবা দেবে না গুগল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীন ভিত্তিক স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়েকে আর অ্যান্ড্রয়েড সেবা দেবে না মার্কিন টেক জায়ান্ট গুগল। তাই হুয়াওয়ের নতুন মডেলের মোবাইলগুলোতে আর জিমেইলসহ অন্যান্য জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত গুগল অ্যাপসগুলো থাকছে না।

সেই সঙ্গে বর্তমানে বাজারে থাকা হুয়াওয়ের ডিভাইসগুলোতে এন্ড্রয়ডের আর কোনো ধরনের আপডেট ভার্সন পাওয়া যাবে না।

রোববার (১৯ মে) আন্তর্জাতিক একটা গণমাধ্যমে প্রকাশিত এক বিশেষ প্রতিবেদন থেকে এমনটাই জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের ‘ব্ল্যাকলিস্ট’ এর কারণে হুয়াওয়ের সঙ্গে চলমান দ্বিপক্ষীয় বাণিজ্য বন্ধ করতে যাচ্ছে গুগল। তবে ‘ওপেন সোর্স প্ল্যাটফর্ম’ এ থাকা সফটওয়্যারগুলোই শুধু সচল থাকবে হুয়াওয়ের স্মার্টফোনগুলোতে।

এমন সিদ্ধান্তের প্রভাব নিয়ে ওই প্রতিবেদনে বলা হযেছে, চীনে গুগল ব্যবহার সীমিত আকারে থাকায় সেখানে খুব একটা প্রভাব ফেলবে না এ সিদ্ধান্ত। তবে চীনের বাইরে অন্যান্য দেশগুলোতে অ্যান্ড্রয়েড এবং গুগলের নানারকম অ্যাপস বেশ জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত। তাই সেসব দেশের হুয়াওয়ে ডিভাইস ব্যবহারকারীরা পড়তে যাচ্ছেন বেশ বড় রকমের ঝামেলায়। যা চীনা প্রতিষ্ঠানটির বৈশ্বিক ব্যবসায় প্রভাব ফেলবে।

এর আগে বৃহস্পতিবার (১৬ মে) ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে হুয়াওয়েকে যুক্তরাষ্ট্রে ‘কালো তালিকা’ ভুক্ত করে। এমন সিদ্ধান্তের পরেই নিজেদের সিদ্ধান্ত জানায় গুগল। এর ফলশ্রুতিতে হুয়াওয়ের নতুন হ্যান্ডসেটগুলোতে আর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকবে না। তাই থাকবে না ‘গুগল প্লে’ অ্যাপ স্টোর।

চীনের গোয়েন্দা সংস্থার কাছে ব্যবহারকারীদের তথ্য পাচারের মাধ্যমে হুয়াওয়ে এবং আরেক চীনা কোম্পানি জেডটিই গুপ্তচরবৃত্তিতে লিপ্ত আছে বলে বরাবরই অভিযোগ করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো। এমনকি যুক্তরাষ্ট্রে ফাইভ-জি সেবার কাজে প্রতিষ্ঠান দু’টিকে ‘নিষিদ্ধ’ও ঘোষণা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ