বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে উন্নীত করার মহাপরিকল্পনা

যাত্রাবাড়ীতে আম পাকিয়ে বিক্রি, ২৪ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাঁচা আম রাসায়নিক দিয়ে পাকিয়ে বিক্রি করার অভিযোগে ঢাকার যাত্রাবাড়ী এলাকার ৯ ব্যবসায়ীকে ২৪ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ মে) র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে কৃষি অধিদফতর, বিএসটিআই এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সহযোগিতায় র‌্যাব-১০ এ অভিযান চালায়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, ল্যাংড়াজাতের আম বাজারে আসতে আরো প্রায় ১৫ দিন বাকি। কিন্তু এর আগেই এ জাতের কাঁচা আম রাসায়নিক দিয়ে পাকিয়ে বিক্রি করছিলো যাত্রাবাড়ী এলাকার ফলের আড়ৎদাররা। এ সময় রাসায়নিক দিয়ে পাকানো ৪০০ মণ আম জব্দ করে ধ্বংস করা হয়েছে।

রাসায়নিক মেশানো এসব অপরিপক্ক আম বিক্রির দায়ে ৯ জন ব্যবসায়ীকে মোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ