রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু জম্মু-কাশ্মীরে মুসলিম ছাত্রীকে ক্যাম্পাসে বোরকা পরতে বাধা ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান ১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর

ক্ষমতাকে লুটপাটের সুযোগ মনে করায় অরাজকতা ছড়িয়েছে: গাজী আতাউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাকে লুটপাটের মাধ্যম হিসেবে বিবেচনা করার কারণেই দেশে সন্ত্রাস ও অরাজকতা ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, ক্ষমতাসীনরা যদি রাষ্ট্র পরিচালনাকে জনগণের অর্থ আত্মসাতের সুযোগ হিসেবে দেখে, তাহলে তাদের হাতে দেশের কোনো সমস্যার সমাধান সম্ভব নয়।

রোববার (৪ অক্টোবর) কুমিল্লার লাকসামের আগমন ফুডপার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত কুমিল্লা বিভাগীয় উপজেলা ও সিটি ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারি দলের সমালোচনা করে গাজী আতাউর রহমান বলেন, ক্ষমতাসীন দলের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা ও ব্যক্তিশুদ্ধির কোনো ব্যবস্থা নেই। নিয়ন্ত্রণহীন এমন একটি গোষ্ঠী যখন ক্ষমতার আসনে বসে, তখন তাদের কাছ থেকে জনগণের কল্যাণ আশা করা যায় না। এর ফলে দেশ দিন দিন আরও খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে।

দেশের কর্মসংস্থান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। বরং দেশে বেকারত্ব বেড়েছে। একইভাবে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পেছনে বৈশ্বিক পরিস্থিতির পাশাপাশি সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনাও দায়ী।

আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠন এবং গণমানুষের প্রত্যাশা পূরণে ইসলামী আন্দোলন বাংলাদেশকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, লক্ষ্য অর্জনে তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ