রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮


অনুতাপে অশ্রু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: এআই

|| নাজমুল হুদা মজনু ||

জিহাদ মানে লড়াই করা প্রবৃত্তির সাথে 
অস্ত্রোপচার যে সমাজের রোগ সারাতে।
ইসলাম হলো শান্তি সুখ সরল সম্প্রীতি 
দুর্বৃত্ত মিথ্যুকরা শুধু ছড়িয়ে দেয় ভীতি।

হেদায়েত পেয়ে মানুষ আজ কিবা কাল
শক্ত হাতে ছিঁড়বে ঠিক‌ ষড়যন্ত্রের জাল।
মুসলিম মুজাহিদ সব সরল পথের যাত্রী 
আশার আলো জ্বেলে কাটে নিশি রাত্রি।

আজান একামত শুনে মুমিন জেগে ওঠে 
আঁধার বাধা ভেঙে মসজিদ মুখে ছোটে।
জীবনের হাজারো পাপ মেটাতে নিজ দায়
অবনত শিরে লুটিয়ে পড়ে রুকু সিজদায়।

দিনে দিনে কত ভুল ত্রুটি হয়েছে যে জমা 
ভরসা রহিম রহমান নিজে করবেন ক্ষমা।
তাওবাকারীর কান্না আল্লাহ ভালো বাসেন
অনুতাপে অশ্রু দেখে তিনি কাছে আসেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ