সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

রাজধানীর সেরা ১০ ইফতা বিভাগে ভর্তির হালচাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শিব্বির আহমদ। রাজধানীর একটি মাদরাসা থেকে দাওরায়ে হাদীস শেষ করেছেন।এ বছর ইফতা পড়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু কোথায় ভর্তি হবেন তা নিয়ে চিন্তিত। সেরাদের কাতারে কে না থাকতে চায়। সেরা ইফতাগুলোর খোঁজ নিচ্ছেন শিব্বির। কিন্তু খোঁজে পাচ্ছেন না। শিব্বিরের মতো আরো যারা ইফতা ভর্তি নিয়ে চিন্তিত ও সেরা ইফতাগুলোর ভর্তি কার্যক্রম জানতে চাচ্ছেন তাদের জন্য এবারের আয়োজন ‘রাজধানীর সেরা ১০ ইফতা বিভাগে ভর্তির হালচাল’। মারকাযুদ দাওয়া আল ইসলামিয়া কেরাণীগঞ্জ, ফকীহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ. এর বসুন্ধরা মাদরাসা, জামিয়া শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারসহ আরও একাধিক সেরা ইফতা বিভাগের খোঁজ আমরা নিচ্ছি। আমাদের হাতে এলে আমরা পর্যায়ক্রমে সেগুলোও প্রকাশ করবো। নিচের এ ধারাবাহিকতা বিশেষ কোনো জরিপের ভিত্তিতে নয়। একজন প্রতিবেদকের প্রাথমিক বিবেচনামাত্র।

রাজধানীর এ ১০ টি ইফতা বিভাগের খোঁজ নিয়ে প্রতিবেদন করেছেন মোস্তফা ওয়াদুদ।

১. আকবর কমপ্লেক্স মাদরাসা, মিরপুর। এখানে ইফতা বিভাগের জন্য নির্দিষ্ট কোনো কোটা নেই। তবে বিগত বছরগুলোতে ২৪ জন ছাত্র ভর্তি হয়েছে এ ইফতা বিভাগে। ইফতা বিভাগের ভর্তি শুরু হবে ৫ শাওয়াল। ভর্তি পরীক্ষায় নুরুল আনওয়ার কিতাবুল্লাহ ও হেদায়া তৃতীয় খণ্ড কিতাবের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অংশ নেয়া যাবে। পরের দিন ৬ শাওয়াল ফলাফল ঘোষণার পর মৌখিক পরীক্ষা হবে।এ পরীক্ষায় টিকলে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যাবে। ভর্তি ৬ থেকে ৮ শাওয়াল প্রতিদিন সকাল ৭টা থেকে আসর পর্যন্ত চলবে। ভর্তি ফি ৩০০০ টাকা মাত্র। এখানে ইফতার প্রধান মুশরিফ মুফতি দেলোয়ার হোসাইন। আর প্রথম বর্ষের মুশরিফ মুফতি হানিফ কাসেমী ও দ্বিতীয় বর্ষের মুশরিফ মুফতি আব্দুস সবুর।

২. জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী। এখানে ইফতা বিভাগের কোটা ৫০ জন মাত্র। এখানে মোট চার দিন ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯ শাওয়াল প্রথম লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় নুরুল আনওয়ার কিতাবুল্লাহ ও হেদায়া তৃতীয় খণ্ড পরীক্ষা হবে। এ পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা হবে ১১ শাওয়াল । এরপর আবার উত্তীর্ণদের ১২ শাওয়াল লিখিত পরীক্ষা হবে। এ পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্ত পরীক্ষা হবে ১৩ শাওয়াল । এ পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের ভর্তি নেয়া হবে। এখানে দু’বছরে ইফতার কোর্স। ইফতায় ভর্তির জ