বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


বেফাকের ফল প্রকাশ, পাশের হার ৭৭ দশমিক ৯৬ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ:  বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর ৪২তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গড় পাশের হার ৭৭.৯৬%। ছাত্রদের পাশের হার ৮৩.২৭%। ছাত্রীদের পাশের হার ৬৯.৯৯%। পরীক্ষায় তাকমিল (এম.এ.) ব্যতিত ৬টি স্তরে মোট পরীক্ষার্থী ১ লাখ ৫২ হাজার ৪৮০ জন অংশগ্রহণ করে। এর মাঝে স্টার মার্ক পেয়েছে ২১ হাজার ১৭৫ জন। প্রথম বিভাগে পাশ করেছে ২৬ হাজার ১৭৫ জন ছাত্র-ছাত্রী। মোট উত্তীর্ন পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৪৫২ জন।

আজ বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১০ টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবূ ইউসুফ পরীক্ষার ফলাফলের ফাইল বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলীর নিকট হস্তান্তরের পর তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় আল্লামা আশরাফ আলী বলেন, কওমি মাদরাসার পরীক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিয়ে ফলাফলে সফলতার নজীর স্থাপন করেছে। এরাই যোগ্য আলেম হয়ে জাতির সামনে ইসলামের বাণী তুলে ধরবে বলে আমার একান্ত বিশ্বাস।

পরীক্ষার ফলাফলের সকল তথ্য বেফাকের নিজস্ব ওয়েব সাইট www.wifaqresult.com তে পাওয়া যাবে।

স্তরভিত্তিক পাশের হার
ফজিলত (স্নাতক) বালক ৮৬.৯১% ও  বালিকা ৮১.৭২%। সানাবিয়া উলইয়া (উচ্চ মাধ্যমিক) বালক ৭২.৭৪% ও বালিকা ৫৬.২৫%। মুতাওয়াসসিতাহ (নিম্ম মাধ্যমিক) বালক ৮৯.৭৭% ও বালিকা ৭৫.১৭%।আর ইবতিদাইয়্যাহ (প্রাইমারী) শাখায় বালক ৭৫.৬৬% ও বালিকা ৬৭.০৫%। এছাড়া তাহফীজুল কুরআন ও ‘ইলমুত তাজবীদ ওয়াল কেরাআত বিভাগের পাশের হার যথাক্রমে ৮৬.৫৫% ও ৮৮.০০%।

ফজিলত (স্নাতক)

বালক শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে নারায়ণগঞ্জ জেলার মাদানীনগর মাদরাসার মুহা: আব্দুল্লাহ। তার প্রাপ্ত নম্বর ৭৬৬। ২য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার জামিয়া ইসলামিয়া বাইতুন নূর, ওয়াসা রোড, উত্তর-পশ্চিম যাত্রাবাড়ী মাদরাসার মুহা: ইকরামুল হাসান আহমদ। তার প্রাপ্ত নম্বর ৭৬৪। ৩য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার জামিয়া ইসলামিয়া বাইতুন নূর, ওয়াসা রোড, উত্তর-পশ্চিম যাত্রাবাড়ী মাদরাসার মাহবুবুল আলম। তার প্রাপ্ত নম্বর ৭৬১।

বালিকা শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ঢাকা জেলার মাদরাসা ফাতেমাতুজ্জাহরা রা. মুহাম্মদপুর এর নাঈমা হুসাইন। তার প্রাপ্ত নম্বর ৬৭৩। ২য় স্থান অধিকার করেছে কিশোরগঞ্জ জেলার আয়েশা সিদ্দীকা রা. কওমি মহিলা মাদরাসার মারিয়া মà¦