বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সম্মেলন চান মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় একটি আন্তর্জাতিক সম্মেলন চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে মালদ্বীপে গিয়ে গত শনিবার দেশটির পার্লামেন্টে দেয়া বক্তৃতায় সন্ত্রাসবাদ নিয়ে বৈশ্বিক সম্মেলন আয়োজনের আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী। খবর রয়টার্সের।

তিনি বলেন, সন্ত্রাসবাদ শুধু একটি দেশের জন্য হুমকি নয়, গোটা অঞ্চল এমনকি সভ্যতার জন্যই হুমকি।

সন্ত্রাসবাদ যাতে কার্যকরভাবে মোকাবিলা করা যায়, সেই লক্ষ্যে একটি বৈশ্বিক সম্মেলন আয়োজনের আহ্বান জানান মোদি।

প্রতিবেশী পাকিস্তানের নাম উল্লেখ না করে দেশটির প্রতি ইঙ্গিত দিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদই বিশ্বের সবচেয়ে বড় হুমকি।

সফরের পরবর্তী ধাপে শ্রীলঙ্কা যাবেন মোদি। এ জন্য দেশটিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ