বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

১২ আগস্ট ঈদুল আজহা হতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যে জিলহজ্ব মাসের চাঁদ দেখা যেতে পারে আগামী ১ আগস্ট। সে হিসেবে সেখানে ১১ আগস্ট ঈদুল আজহা পালিত হওয়ার কথা।

তাই বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়া, উপমহাদেশে সচরাচর মধ্যপ্রাচ্যের চেয়ে একদিন পর ঈদ পালিত হয়। সে হিসেবে চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে পবিত্র ঈদুল আযহা পালিত হতে পারে আগামী ১২ আগস্ট।

খালিজ টাইমসের বরাতে জানা যায়, আবুধারি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) ১ আগস্টকে জিলহজ্বের নতুন চাঁদ দেখতে পাওয়ার সম্ভাব্য তারিখ হিসেবে ঘোষণা করেছে।

আইএসি’র ডিরেক্টর মোহাম্মদ শওকত বলেন, ‘আশা করি জিলহজ মাসের চাঁদ দেখা নিয়ে কোনো ধরনের মতভেদ হবে না।’

আরব ইউনিয়ন ফর স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি সায়েন্সও (এইউএএস) জিলহজ্বের নতুন চাঁদ ওঠার সম্ভাব্য তারিখ হিসেবে ১ আগস্টকে ঘোষণা করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ