বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

একটি জেলাতেই পাঁচ মাসে ৫৫ নারী ও শিশু ধর্ষণের শিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গেলো জানুয়ারি থেকে গত পাঁচ মাসে এ একটি জেলা, শেরপুরে ৫৫টি ধর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ বেশ কয়েকজন ধর্ষককে আটক করে আইনের আওতায় আনলেও কমছে না ধর্ষণের ঘটনা।

নারীর প্রতি এমন সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। রোববার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় দেয়া তথ্যমতে, সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হচ্ছে ১৮ বছরের কম বয়সী শিশুরা। বাদ যাচ্ছে না প্রতিবন্ধী নারীরাও।

জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। জেলায় ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কমিটির উপদেষ্টা হুইপ আতিউর রহমান আতিক।

ধর্ষণ প্রতিরোধে আরও কঠোরভাবে আইনের প্রয়োগ করতে বলেন তিনি। ‘ধর্ষক যাতে কোনোভাবেই রেহাই না পায়, তার পদক্ষেপ নিতে হবে।’ আতিক এজন্য সামাজিক সচেতনতা বৃদ্ধির কথাও বলেন।

পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, ধর্ষণের অভিযোগ পেলেই পুলিশ সাথে সাথে ব্যবস্থা নেবে এমন নির্দেশনা রয়েছে। ধর্ষণের বিষয়ে পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে।’

তিনি বলেন, জেলায় যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, পুলিশ সবাইকে গ্রেপ্তার করেছে। এই বিষয়ে গণসচেতনতা বাড়াতে পুলিশ নানা কর্মসূচি চালাচ্ছে।

ঈদুল ফিতরের উৎসব চলাকালে গত ৫ জুন শ্রীবরদী উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আত্মীয়স্বজনের সাথে ঈদ করতে শিশুটি তার দাদার বাড়ি শালমারা গ্রামে আসে। যখন সে অন্য শিশুদের সাথে খেলা করছিল তখন আকরাম নামের একজন তাকে পাশের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

১ মে শ্রীবরদী উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ৪০ বছর বয়সী এক ব্যক্তি ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

ওই ছাত্রীর আত্মীয়স্বজনের বরাত দিয়ে পুলিশ জানায়, শংকর ঘোষ গ্রামে নিজের বাড়িতে ওই মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে উজ্জ্বল মিয়া।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ