সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের হজের বাড়তি ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু আজ ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের কার্যক্রম শুরু ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের নবীজি (সা.)-এর নিকট কেউ দোয়া চাইলে যেভাবে উত্তর দিতেন নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বৃষ্টির সঙ্গে কমতে পারে তাপমাত্রা ১৬ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি গাজীপুরে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জীকে দেখতে এভারকেয়ারে জমিয়ত নেতৃবৃন্দ

এক্সিম ব্যাংকের এসি বিস্ফোরণে পথচারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার শনির আখড়ায় এক্সিম ব্যাংকের এসি বিস্ফোরণে একজন পথচারী নিহত হয়েছেন। তার নাম ফরিদ আহমেদ।

আজ সোমবার সকাল ১০টায় আরএস টাওয়ারের দোতালা ও তিনতলায় অবস্থিত এক্সিম ব্যাংকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনাস্থলের বর্ণনা দিয়ে কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, বিস্ফোরণে ভবনের দেয়াল ধসে পড়েছে। ব্যাংকের জানালা দরজার কাঁচ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। এ সময় ওই ভবনের পাশ দিয়ে হেঁটে যাওয়া ফরিদ আহমেদ নিহত হন।

এ ঘটনায় আরো ১০/১২ জন আহত হয়েছেন বলে জানা যায়। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ