বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

রোহিঙ্গাদের জোর করে ফেরৎ পাঠানো হবে না: মুক্তিযোদ্ধামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন করেছেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

গতকাল রোববার দুপুর ১টায় উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ পরির্দশনের পূর্বে সিআইসি কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও রোহিঙ্গা নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় মন্ত্রী বলেন, পুর্ণ নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত রোহিঙ্গাদের জোর করে মিয়ানমারে ফেরৎ পাঠানো হবে না।

মন্ত্রী রোহিঙ্গাদের নিকট তাদের সমস্যার কথা জানতে চান। জবাবে রোহিঙ্গা নেতারা বলেন, চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা, রাত্রিকালীন নিরাপত্তা নেই। এনজিওরা রোহিঙ্গাদের সঙ্গে সমন্বয় না করে দায়সারাভাবে কাজ করছে।

এসব অভিযোগের কথা মন্ত্রী গভীর মনোযোগ সহকারে শোনেন এবং উক্ত সমস্যা সমাধানের আশ্বাস দেন। রোহিঙ্গাদের অভিযোগ ও দূর্ভোগের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হবে বলে জানান মুক্তিযোদ্ধামন্ত্রী।

আরকান সোসাইটি ফর ইফস হিউম্যান রাইটসের সভাপতি মাস্টার মহিবুল্লাহ মন্ত্রীকে বলেন, মিয়ানমার সরকার তাদেরকে রোহিঙ্গা বলে না।

আশিয়ান ২ বছরে ৫ লাখ রোহিঙ্গা মিয়ানমারে ফেরৎ নেয়ার যে কথা বলছেন তা উদ্দেশ্যপ্রণোদিত। রোহিঙ্গাদের অবাধ চলাফেরার স্বাধীনতা না দিলে এবং জমিজমা, শিক্ষা ব্যবস্থা না করলে কখনো রোহিঙ্গারা ফেরৎ যাবে না।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নাহিয়ান আদনান তাহিয়ান, ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম, পাবেল।

এছাড়াও রোহিঙ্গা নেতাদের পক্ষে মাস্টার রহিম, মহিবুল্লাহ, কামাল, ইলিয়াছ, শফিক, হাজী ওলি উল্লাহ, নকিব, সলিম, ছৈয়দ, সাদেক। মহিলা নেত্রীদের মধ্যে সিরাজুন নেসা, রশিদা বেগম উপস্থিত ছিলেন।

মন্ত্রী মতবিনিময় শেষে ক্যাম্প পরিদর্শন করেন। পরে দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প ত্যাগ করেন মুক্তিযোদ্ধামন্ত্রী।

-এটি