সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের হজের বাড়তি ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু আজ ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের কার্যক্রম শুরু ছাত্রলীগের অপতৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের নবীজি (সা.)-এর নিকট কেউ দোয়া চাইলে যেভাবে উত্তর দিতেন নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বৃষ্টির সঙ্গে কমতে পারে তাপমাত্রা ১৬ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি গাজীপুরে দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জীকে দেখতে এভারকেয়ারে জমিয়ত নেতৃবৃন্দ

ইরানে অ্যাসিড নিক্ষেপের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের পার্লামেন্টে অ্যাসিড নিক্ষেপ করার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে একটি আইন পাস করা হয়েছে। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে সন্ত্রাস ও অস্থিরতা কমিয়ে আনতে এই আইন করা হয়েছে।

গত শনিবার ইরানের পার্লামেন্টে এই আইনটি পাস করা হয়। তবে আইনটি কার্যকর হতে গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পেতে হবে।

ইরানের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ আইনটির পক্ষে পার্লামেন্টের ১৬১ জন সদস্য ভোট দেন। অন্যদিকে এ আইনের বিপক্ষে ভোট দেন নয়জন। আরও নয়জন ভোট দেয়া থেকে বিরত থাকেন। পার্লামেন্টের ২৯০ জন সদস্যের মধ্যে এদিন উপস্থিত ছিলেন ২৪৫ জন।

গত কয়েক বছরে দেশটিতে কয়েক ডজন নারী অ্যাসিড হামলার শিকার হয়েছেন। হিজাব না পরার কারণে তাদের ওপর এ ধরনের অ্যাসিড হামলা করা হয়। প্রতিবছরই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ৬০ থেকে ৭০টি এসিড হামলার অভিযোগ পেয়ে থাকে বলে খবরে বলা হয়েছে।

২০১৪ সালের দিকে দেশটির ইসফাহান অঞ্চলে চারজন তরুণীর ওপর একসঙ্গে অ্যাসিড হামলা করা হয়। এটিই হলো ইরানে সবচেয়ে ব্যাপক মাত্রার অ্যাসিড হামলার ঘটনা। এই ঘটনার মামলার এখনও কোনও বিচার হয়নি।

এ বিষয়ে ইরানের পুলিশের ভাষ্য হচ্ছে, এই হামলায় অভিযুক্ত কোনও ব্যক্তিকে এখনও আটক করা যায়নি। অ্যাসিড হামলার শিকার নারীদের দাবি, এই আইন কার্যকর হলে তাদেরই জয় হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ