শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

জীবন গেলেও এ চোরগুলোকে ছাড়ব না: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যেসব দুর্নীতিবাজ রাজনীতিক দেশকে ভয়াবহ ঋণের মধ্যে ফেলেছেন তাদেরকে বিচার আওতায় আনা হবে, কাউকে ছাড়া হবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

গতকাল (১১ জুন) রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদে বার্ষিক খসড়া বাজেট পেশ ও গুরুত্বপূর্ণ কয়েকজন রাজনৈতিক নেতাকে আটকের পর তিনি এ ঘোষণা দিলেন।

ইমরান খান বলেন, দেশের অর্থনীতিকে কিছুটা স্থিতিশীল করার পর এখন তিনি দুর্নীতিবাজ রাজনীতিকদের দিকে নজর দেবেন। দেশকে যারা এই ভয়াবহ অবস্থার মধ্যে ফেলেছে তাদের দিকে বেশি গুরুত্ব দেয়া হবে। এজন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিশন গঠন করা হবে।

ইমরান খান বলেন, আমি আন্দোলনের ভয়ে ভীত হব না, আমাকে ব্ল্যাকমেইল করা যাবে না এমনকি আমার জীবনও যদি চলে যায় তবু আমি এই চোরগুলোক ছাড়ব না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ