শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

দ্রুতগতির ট্রাক কেড়ে নিলো ৩ শিক্ষার্থীর প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার মহিষবাথান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নওগাঁর মহাদেবপুর উপজেলার বিজয়পুর গ্রামের দুলাল হোসেনের ছেলে শরিফ হোসেন (১৯), গোলাম রসুলের ছেলে রুহানী ইসলাম (১৯) ও আব্দুস সামাদের ছেলে সাগর হোসেন (১৯)। নিহত তিনজনই বিভিন্ন কলেজের এইচএসসি শিক্ষার্থী ছিলেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার রাতে বিজয়পুর গ্রাম থেকে সাগর হোসেনের দুলাভাইয়ের মোটরসাইকেল যোগে ওই তিন শিক্ষার্থী মহাদেবপুর উপজেলার দিকে আসছিল।

এসময় মহিষবাথান মোড়ে বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা নিহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এ ঘটনায় নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করায় রাতেই তাদের পরিবারকে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ