শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বাজেট ঘোষণার আগে হাসপাতালে অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাজেট ঘোষণার আগে অসুস্থ হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রস্তাব তুলে ধরার কথা রয়েছে তার।

জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যান মুস্তফা কামাল। পরে চিকিৎসকের পরামর্শে রাতে হাসপাতালেই থেকে যান তিনি।

আজ বুধবার সকালে এ ব্যাপারে অ্যাপোলো হাসপাতালের একজন ডিউটি ম্যানেজার গণমাধ্যমকে বলেন, স্যার আমাদের এখানে ভর্তি আছেন। তিনি এখন ভালো আছেন। তবে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি হাসপাতালের এই কর্মকর্তা।

এর আগে গতরাতে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল রুটিন মেডিক্যাল চেকআপের জন্য আজ সন্ধ্যায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে গিয়েছিলেন। তিনি আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ আছেন।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ