শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ভারতের বিহারে ৪৮ ঘণ্টায় ৩৬ শিশুর মৃত্যু, অসুস্থ শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বিহারের মুজফফরপুরে গত ৪৮ ঘণ্টায় ৩৬ শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১৩৩ জন।

আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, কর্মকর্তারা বলছেন শিশুদের অসুস্থ হওয়ার কারণ হাইপোগ্লেসিমিয়া।

যদিও এর আগে মুজফফরপুরে জেলার শ্রী কৃষ্ণ মেডিক্যাল কলেজের সুপার এস কে সাহি বলেন, ‘এনকেফেলাইটিস (অতিরিক্ত রক্তচাপজনিত) সমস্যাই ছিল শিশু মৃত্যুর কারণ।

প্রচণ্ড গরমে শিশুরা অসুস্থ হয়ে জেলার বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে নানা রকম শারীরিক জটিলতা নিয়ে ভর্তি হচ্ছে। বেশিরভাগ শিশুর বয়স ১৫ বছরের নিচে।’

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘স্থানীয়দের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। পাশাপাশি সন্তানদের খালি পেটে না রাখার মতো বিষয় মাথায় রাখলেই সমস্যা এড়িয়ে যাওয়া যাবে। যদিও গত দু ‘বছরে শিশু মৃত্যুর হার কম থাকলেও এ বছরে তা বেড়ে গিয়েছে।’

এদিকে, তিনি জেলার বিভিন্ন হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে দেখা করে সুনির্দিষ্ট কারণ জানতে চান। ও শিশুদের বাবা-মায়ের সঙ্গে তিনি কথা বলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ