শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মক্কার হাসপাতালে মাওলানা মুহা. ছফিউল্লাহর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়া্র ইসলাম: সৌদি আরবে ওমরা পালনে গিয়ে বিশিষ্ট বাংলাদেশী আলেম মাওলানা মুহা. ছফিউল্লাহ ৬৫ বছর বয়সে মক্কার একটি হসপিটালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার (১১ জুন) বাংলাদেশের সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে মক্কার কিং আবদুল্লাহ হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের জামাতা লেখক মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ৬ জুন ওমরার বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। হসপিটালে ভর্তির পরপরই তার হার্টে ২টি রিং বসানো হয়। আরও একটি রিং বসাতে হবে বলেও ডাক্তাররা জানিয়েছিলেন।

অসুস্থ মাওলানা মুহা. ছফিউল্লাহ কুমিল্লার একজন জনপ্রিয় আলেম। তিনি কুমিল্লা জেলার চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং চান্দিনা উপজেলাধীন মাধাইয়া বাজার শাহী জামে মসজিদের খতিব। সারাদেশে তার হাজার হাজার ছাত্র ও ভক্তবৃন্দও রয়েছে। একজন ভালো বক্তা হিসেবেও তার খ্যাতি রয়েছে।

মৃত্যুর সময় তিনি ২ মেয়ে ও ১ ছেলে রেখে যান। মক্কা মুকাররমায় তাকে দাফন করা হবে বলে পরিবার জানিয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত ২০ মে স্ত্রীকে নিয়ে ওমরা পালন করতে পবিত্র মক্কা মুকাররামায় গমন করেন। এরপর তিনি মদিনায় গিয়ে মহানবি সা-এর রওজা মুবারক জিয়ারত করেন। দ্বিতীয়বার মক্কায় আগমন করলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

এলাকাবাসী জানান, মাওলানা মুহা. ছফিউল্লাহ খুবই সদালাপী ও ভালো একজন আলেম। তিনি কুমিল্লা জেলায় দীর্ঘদিন যাবত ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ