শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

অবশেষে ভাঙা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সুপার মার্কেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কোর্ট রোডের পৌর সুপার মার্কেটের ভবনটি অবশেষে ভেঙ্গে ফেলা হচ্ছে। দুইটি বুলডোজার দিয়ে মার্কেট ভাঙার কাজ শুরু করা হয়।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের উপস্থিতিতে দুইটি বুলডোজার দিয়ে মার্কেট ভাঙার কাজ শুরু করা হয়।

জানা গেছে, পৌর সুপার মার্কেট ভবনটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় পরিত্যক্ত ঘোষণা করে সেটি ভেঙে ছয়তলা বিশিষ্ট আধুনিক শপিং মল করার উদ্যোগ নেয় পৌরসভা কর্তৃপক্ষ।

ব্যবসায়ীরা মার্কেট থেকে তাদের দোকান অন্যত্র সরিয়ে নেয়ার জন্য একাধিকবার সময় নেন। কিন্তু তারা দোকান না সরিয়ে পৌরসভার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যান। তবে মামলায় পরাজিত হন ব্যবসায়ীরা।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর হস্তক্ষেপে ব্যবসায়ীরা গেল ঈদুল ফিতর পর্যন্ত সময় নেন। গতকাল বুধবার সেই সময় শেষ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার সকালে মার্কেট ভাঙার কাজ শুরু করে পৌরসভা কর্তৃপক্ষ।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র ও সুপার মার্কেট ভাঙা কমিটির আহ্বায়ক ফেরদৌস মিয়া জানান, হাইকোর্ট ৯ মাস আগে মার্কেটটি খালি করার রায় দিয়েছিলেন। ব্যবসায়ীরা এমপির সঙ্গে কথা বলে ঈদের সাতদিন পর চলে যাবে বলে সময় নিয়েছিলেন। এই মর্মে আমাদের সঙ্গে চুক্তিও হয়েছে। চুক্তি মোতাবেক আমরা মার্কেট ভাঙার কাজ শুরু করেছি।

এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন, পৌরসভার সচিব আবুজর গিফারী, সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান ও ১নং ফাঁড়ি পুলিশের পরিদর্শক মুহা. নুরুজ্জামানসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ