শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

পশ্চিমবঙ্গে চিকিৎসকদের ধর্মঘট, বিপাকে বাংলাদেশি রোগীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিমবঙ্গে চিকিৎসকদের ধর্মঘটে বিপাকে পড়েছেন কয়েক হাজার বাংলাদেশি রোগী।

অধিকাংশ সরকারি হাসপাতালে ইমার্জেন্সি খোলা থাকলেও চিকিৎসকের দেখা মেলেনি। ন্যাশনাল মেডিকেল কলেজের মতো গুরুত্বপূর্ণ বড় হাসপাতালের গেটে ‘আজ হাসপাতাল বন্ধ’ পোস্টার লাগিয়ে ইমার্জেন্সিও অচল করে দেয়া হয়।

এক রোগীর মৃত্যুর জেরে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে বুধবার সকাল থেকে ধর্মঘট করছেন কলকাতার সিংহভাগ চিকিৎসক।

পশ্চিমবঙ্গের অনেক নামিদামি চিকিৎসকও রোগী দেখেননি এবং অপারেশন বাতিল করেছেন। অপারেশনের দিন চূড়ান্ত হওয়ার পরও তা বাতিল হয়ে গেছে বলে জানা যায়।

সরকারি ও বেসরকারি হাসপাতালে ধর্মঘট থাকায় স্থানীয় রোগীরা হাসপাতালে হাসপাতালে ঘুরেও কোনো চিকিৎসা পাননি।

কলকাতার এ্যাপোলো হাসপাতালে বরিশালের খোরশেদ মোল্লা এবং মেডিকা হাসপাতালে নাজমা বেগমের সঙ্গে দেখা হতেই তারা দেশে ফেরা নিয়ে সংকটের কথা জানান।

একই বক্তব্য ফরটিস হাসপাতালে আসা কিডনি রোগী চট্টগ্রামের মফিজ্জুল হকের। কবে ধর্মঘট উঠবে তা নিয়ে সবাই চিন্তিত। ধর্মঘট উঠার কোনো খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে ৮৫ বছর বয়স্ক এক রোগীর মৃত্যুর পর চিকিৎসকদের ওপর হামলা করা হয়। এ ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা ধর্মঘট করছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ