শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

যশোরে মুঠোফোনে ডেকে নিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে ফেরদৌসকে (২০) ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহত ফেরদৌস শহরের নাজিরশংকরপুর এলাকার শারমিন আক্তার পপির বাড়ির ভাড়াটিয়া আজাদের ছেলে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে যশোর শহরের সারথী স্কুল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফেরদৌসকে মোবাইল ফোনে ডেকে সারথী স্কুল এলাকায় নিয়ে যায়। সেখানে ছুরিকাঘাতের পর ফেলে রেখে গেলে স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেরদৌসের বাবা জানান, তার ছেলে যশোর আইটি পার্কে মালির কাজ করত। কিছুদিন আগে সেই কাজ ছেড়ে ট্রাকের হেলপারের কাজ শুরু করে। আগামী মাস থেকে আবার আইটি পার্কে কাজে যোগ দেয়ার কথা ছিল। কে বা কারা তাকে খুন করলো তা বুঝতে পারছেন না।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি অপূর্ব হাসান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ জড়িতদের আটকে অভিযান শুরু করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ