শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতের নাম ফেরদৌসি বেগম (৪০), তার ছেলের নাম ফাহাত হোসেন (২৩)। নিহত ফাহাত রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শাক্তা ইউনিয়নের বামনশুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে খোরশেদ আলম টেবিল ফ্যান বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। এ সময় তিনি জ্ঞান হারান। পাশে থাকা তার স্ত্রীও টেবিল ফ্যানের সুইচে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। শব্দ শুনে পাশের ঘরে থাকা ফাহাত শোয়ার ঘরে এসে মায়ের অবস্থা দেখে তাকে বাঁচাতে জাপটে ধরেন। এতে তিনিও বিদ্যুষ্পৃষ্ট হন।

এ ঘটনায় মা ও ছেলে মারা যান। গুরুতর আহত অবস্থায় বাবা খোরশেদ আলমকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যোবায়ের বলেন, কোনো না কোনোভাবে টেবিল ফ্যানের সুইচে বিদ্যুৎ ছিল। এ কারণে সুইচ হাত দেওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ