সুফিয়ান ফারাবী
বিশেষ প্রতিবেদক
কওমি মাদরাসার শিক্ষার্থীদের জন্য শুধু আল আজহার নয়, মিশরের বিশেষ বিশেষ জামেয়াগুলোতেও পড়ার সুব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মিশর এম্বাসির রাষ্ট্রদূত ড. শিহাব মক্কি। ১৫ জুন "কওমি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা" শীর্ষক সেমিনারে তিনি একথা জানান।
গতকাল (১৫ জুন, শনিবার) দারুল আরকাম আল ইসলামির শুভ উদ্বোধন অনুষ্ঠানের জমকালো আয়োজন হয়েছে উত্তরায়। বিকেলে মাওলানা সানাউল্লাহ আজহারির স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়।
এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আল আজহার, নদওয়াতুল উলামা, দারুল উলুম দেওবন্দের ফারেগিন ছুটে আসেন দারুল আরকামের মনোরম ক্যাম্পাসে। আরবি ও বাংলায় সমাজের বিশিষ্ট আলেমেদিন সেখানে জ্ঞানগর্ভ আলোচনা করেন।
তিনি বলেন, মিশরে পড়ালেখার জন্য প্রতিটি ছাত্রকে আরবিতে পারদর্শিতা অর্জন করতে হবে। তাহলে মিশর যাওয়া আরো সহজ ও সুখকর হবে। তাই আমি ছাত্রদের প্রতি দারুল আরকাম আল ইসলামিয়া থেকে আরবি ভাষায় আরও যোগ্য হওয়ার আহ্বান জানাচ্ছি।
ড. শিহাব মক্কি আরও জানান, এতদিন ধরে ১২ জন বাংলাদেশি শিক্ষার্থীকে আমরা বৃত্তি প্রদান করে এসেছি। আমরা এর সংখ্যা ৩০ করার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি ছাত্রদের সুবিধার দিকে লক্ষ্য রেখে ভিসার মেয়াদ ১ মাস থেকে বৃদ্ধি করে ১ বছর করার ইচ্ছা পোষণ করেছি।
বিশেষ অতিথির বক্তব্যে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পরিচালক মাওলানা জুবায়ের আহমাদ চৌধুরী বলেন, আমাদের মাঝে অনেকেই দাওরা পড়েছেন, নাহু সরফে ভালো পারদর্শী কিন্তু আরবি বলতে পারে না। এই দুর্বলতা কাটানোর জন্য বিশেষ একটি মাধ্যম হতে পারে এরাবিক মিডিয়ার প্রতিষ্ঠান দারুল আরকাম আল ইসলামিয়া। যারা মিশরে যেতে আগ্রহী তারা এখান থেকে উপকৃত হতে পারবেন বলে আমরা আশাবাদী।
তিনি বলেন, যারা মিশরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বা যাবেন, তাদের প্রতি আকুল আবেদন থাকবে- তোমরা সেখানে গিয়ে আবার নিজেদের পরিচয় ভুলে যেও না। নিজেদের আকিদা ও বিশ্বাসের প্রতি অমনোযোগী হয়ো না। বেফাকের শীর্ষ আলেমগণ এজন্যই বহির্বিশ্বের পড়াশোনার বিষয়ে অনাগ্রহী। আশাকরি তোমরা নিজেদের পরিচয় ও আকিদা ভুলে যাবে না।
বিশেষ অতিথির বক্তব্যে বেফাকের সহ সভাপতি ও দারুল আরকাম আল ইসলামির ( বি বাড়িয়া) à¦