শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

দাঁড়িয়ে খাবার খাওয়ার ফলাফল ভয়ঙ্কর!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দাঁড়িয়ে খেলে রোজ একটু একটু করে অবসাদে ডুবতে থাকবেন আপনি। খাবারের স্বাদও পাবেন না। সম্প্রতি জার্নাল অব কনজিউমার রিসার্চ (JCR) এর সমীক্ষায় এমনটাই জানানো হয়েছে।

কোন ভঙ্গিতে দাঁড়িয়ে খাচ্ছেন সেটাও নাকি স্বাদগ্রহণের পক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ, জানিয়েছেন সমীক্ষকেরা। তাদের কথায়, দাঁড়ানোর বদলে যদি বসে শান্তিতে খান তাহলে খাবারের স্বাদ আরও বেশি পাবেন।

কারণ, ভঙ্গি শরীরের ভারসাম্যের সঙ্গে স্বাদগ্রহণের বিষয়টি অঙ্গাঙ্গীভাবে জড়িত। তাই দাঁড়ানোর থেকে বসে খেলে সবাই খাবারে বেশি স্বাদ পান।

যেসব বাচ্চারা খেতে ভালোবাসে না বা খাবার দেখলেই পালায় তাদের ভুলিয়ে খাওয়াতে গিয়ে মা-বাবা কোথায়ও দাঁড় করিয়ে খাওয়াতে থাকেন।

দাঁড়ানোর পদ্ধতি যদি সঠিক হয় তাহলে বাচ্চারা অনেক সময়েই চুপচাপ খেয়ে নেয়। কিন্তু তা না হলে ওদের বিরক্তি আরও বাড়ে। কিছুতেই খেতে চায় না জানিয়েছেন সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, লেখক, গবেষক দীপায়ন বিশ্বাস।

বিশেষজ্ঞদের মতে, দাঁড়িয়ে থাকার ফলে মাধ্যাকর্ষণ শক্তি আমাদের নীচের দিকে আকর্ষণ করে। এতে শরীরের রক্ত নীচের দিকে প্রবাহিত হয়। এবং তা তুলে সারা শরীরে ছড়িয়ে দিতে কষ্ট হয় হৃদপিণ্ডের। ফলে বেড়ে যায় হৃদস্পন্দন। আর তাতেই বাড়তে থাকে হাইপো থ্যালামিক পিটুইটারি অ্যাড্রিনালিন (HPA)। স্ট্রেস হরমোনকে বাড়িয়ে দেয়।.

আর শরীর অবসন্ন হলে কী করে খাবারের স্বাদ নেবেন! এমনকি, সামান্য শারীরিক সমস্যাতেই স্বাদু খাবারও বিস্বাদ হয়ে যায়।

বিষয়টি যাচাই করতে সমীক্ষকেরা ৩৫- জনকে পিটা চিপস খেতে দিয়েছিলেন। তাদের মধ্যে কয়েকজন খেয়েছে দাঁড়িয়ে। বাকিরা খেয়েছেন বসে। যারা দাঁড়িয়ে খেয়েছেন , তারা পিটা চিপসের তেমন স্বাদ পাননি! যারা আরাম করে বসে খেয়েছেন তাদের কাছে চিপসের স্বাদ অমৃততুল্য।

এরপরেই সমীক্ষকেরা হাতে ভারী ব্যাগ ধরিয়ে দিয়ে খেতে দেন ফ্রুট স্ন্যাকস । আগের মতোই অর্ধেকে খান দাঁড়িয়ে। বাকিরা বসে। এবার নাকি খাবারের স্বাদ সবথেকে বিস্বাদ ঠেকেছে সবার কাছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ