শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

এই গরমে ভাইরাস জ্বর থেকে বাঁচতে যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গরমে অতিরিক্ত ঘামের কারণে শরীর দুর্বল হয়ে যেতে পারে। এমনকি এ সময় সর্দি-কাশি, পেটের সমস্যা এবং ভাইরাস জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এজন্য কিছুটা সচেতন থাকতে হবে। গরমে সর্দি-কাশি, পেটের সমস্যা এবং ভাইরাস জ্বর থেকে মুক্ত থাকতে সাবধানতা অবলম্বন করতে হবে।

গরমে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা আবশ্যক। সর্দি-কাশি বা জ্বরের রোগীর সঙ্গে হাত মেলালে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নিন। ভালোভাবে না ধুয়ে চোখে, নাকে বা মুখে হাত দেবেন না। এতে জীবাণু ছড়ায়।

ভাইরাল ফিভারের অন্যতম কারণ হল ডিহাইড্রেশন। এজন্য বেশি করে পানি পান করুন। মদ্যপান বা ধূমপান করবেন না। একটু ফাঁকা জায়গায় খাবার খাওয়ার চেষ্টা করুন যেন আপনার খাবারের সামনে অন্যদের হাঁচি বা কাশির প্রভাব না পড়ে। সবসময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের চেষ্টা করুন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ