রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বিল গেটসের জীবনের সবচেয়ে বড় 'ভুল'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের অন্যতম ধনী ব্যবসায়ী ও টেকনলজি দুনিয়ার ড্রাগন খ্যাত বিল গেটস তার জীবনের সবচেয়ে বড় ভুলের কথা স্বীকার করলেন। সম্প্রতি এক আলোচনা সভায় বিল গেটস বলেন, অ্যাপল ছাড়া অন্য সব মোবাইলের প্ল্যাটফর্ম হিসাবে অ্যানড্রয়েডকে বাড়তে দেওয়াই আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল।

৬৩ বছরের এই শিল্পপতি জানিয়েছেন, এখনও একটি শক্তিশালী কোম্পানি মাইক্রোসফট। সঠিক সময়ে অ্যানড্রয়েডকে প্রতিযোগীতায় নিয়ে আসতে পারলে আজ মাইক্রোসফট বিশ্বের অন্যতম সেরা টেক কোম্পানি না হয়ে একমাত্র টেক কোম্পানি হতে পারত।

বিল গেটস বলেন, ‘‌আজ অ্যানড্রয়েড যেখানে আছে মাইক্রোসফটের সেখানে পৌঁছাতে না পারা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। অ্যানড্রয়েড এখন স্মার্টফোনের সবথেকে জনপ্রিয় প্ল্যাটফর্ম। অ্যাপল ফোন ছাড়া সব স্মার্টফোনে অ্যানড্রয়েড থাকে। তাই এখানে মাইক্রোসফটের জেতা উচিত ছিল।’‌ ইতিমধ্যেই বিল গেটসের এই সাক্ষাৎকার ইউটিউবে প্রকাশিত হয়েছে।

তিনি আরও বলেন, ‘‌অ্যাপেলের মোবাইল প্ল্যাটফর্ম ছাড়া এই মুহূর্তে একটাই প্ল্যাটফর্ম রয়েছে। আর সেই প্ল্যাটফর্মের মূল্য কত? ৪০০ বিলিয়ান মার্কিন ডলার (প্রায় ২৭ লাখ ৭৬ হাজার ৫০০ কোটি টাকা)‌। আমরা যদি সফলভাবে মাইক্রোসফটকে চালাতে পারতাম তাহলে আমরা একমাত্র কোম্পানির তকমা পেতাম। উইন্ডোস এবং অফিস মাইক্রোসফটকে অন্য উচ্চতায় পৌঁছাতে সাহায্য করেছে।’‌

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ