শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বিশ্বকাপে বাংলাদেশ পাকিস্তান জেতার জন্য দোয়া করা যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আবদুল্লাহ তামিম

বর্তমান সারা বিশ্ব ক্রিকেট বা ফুটবল বিশ্বকাপে মেতে থাকে কিছু দিন পর পরই। আর বিভিন্ন দেশের বিভিন্ন খেলোয়ারের ভক্তবৃন্দেরও অভাব নেই দেশ-বিদেশে।

প্রিয় দেশের খেলা জিততে অনেককে রোজা রাখতেও শোনা যায়। আবার অনেকে দোয়া করেন। এ বিষয়ে শরিয়ত কী বলে?

যেহেতু বর্তমান ফুটবল বা ক্রিকেট খেলায় শরিয়ত নিষিদ্ধ অনেক বিষয় রয়েছে। তাই এ টুর্নামেন্টগুলো দৃষ্টিকোণ থেকে জায়েজের পর্যায়ভূক্ত নয়।

তাই এসবের জন্য দোয়া করাও জায়েজ নয়। বরং হারাম। হারাম কাজের জন্য দোয়া করা হারাম। যদি বারবার এমনটি করা হয়, তাহলে সেটি কবিরা গোনাহের অন্তর্ভূক্ত হবে। একবার দু’বার করলে তা কবিরা গোনাহ হবে না।

তইসলাম ও মুসলমানদের প্রতি ভালবাসা ও মোহাব্বত রাখা প্রতিটি মুমিনের জন্য আবশ্যক। তবে সেটি খেলার মত তুচ্ছ বিষয়ের সাথে ঘুলিয়ে ফেলা উচিত নয়। খেল-তামাশা এগুলো শরিয়ত সম্মত নয়। (রদ্দুল মুহতার ৯/৫৬৬)

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ