রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বিভ্রাটের জন্য ক্ষমা চাইলো ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারা বিশ্বে গতকাল ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যা হওয়ায় গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

বুধবার বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটি এক বার্তায় ক্ষমা চায়। সমস্যা দেখা দিলেও ফেসবুক জানায়নি আসলে কেন এমনটি হয়েছে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে ধারণা, কারিগরি ত্রুটির কারণে এমন বিভ্রাট হয়েছে।

ফেসবুক বলেছে, ফেসবুকে ছবি ও ভিডিও আপলোড, এবং এগুলো পাঠাতে সমস্যা হচ্ছে। আমাদের নজরে এসেছে বিষয়টি। এজন্য আমরা ক্ষমা চাচ্ছি। আমরা সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি। দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ফেসবুক।

বুধবার দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে সমস্যার সৃষ্টি হয়। ফেসবুকের পাশাপাশি সমস্যায় পড়তে হয় ছবি শেয়ারিংয়ের জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের। ফেসবুকের এ বিভ্রান্তি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের দেশগুলোতে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ