রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

চীনে মুসলিম পরিবার থেকে সন্তানদের আলাদা করার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের বিরুদ্ধে সংখ্যালঘু উইঘুর শিশুদের জোর করে পরিবার থেকে আলাদা করার অভিযোগ উঠেছে। দেশটির পশ্চিমের জিনজিয়াং প্রদেশে বেশ কিছু মুসলিম পরিবারের সাক্ষাৎকার ও বিভিন্ন নথি পত্রের ভিত্তিতে এমন দাবি করেছে বিবিসি।

তাদের তথ্য অনুযায়ী, বন্দিশিবির কিংবা কারাগারে আটক অভিভাবকদের অন্তত ৪শো শিশুর সন্ধান নেই। এদের সবাই সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের সদস্য। পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন করার পাশাপাশি, ধর্মীয় বিশ্বাস এমনকি নিজস্ব ভাষা থেকেও আলাদা করা হচ্ছে এসব শিশুদের।

উইঘুর সম্প্রদায়ের ওপর চীনা সরকারের দমন পীড়নের অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি স্যাটেলাইট ইমেজ ও অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয় অন্তত ১০ লাখ উইঘুর মুসলমানকে আটকে রেখেছে চীন। তবে বেইজিং এর দাবি, ধর্মীয় উগ্রপন্থা নিরসনেই এ পদক্ষেপ নিয়েছে তারা।

উল্লেখ্য, জিনজিয়াং প্রদেশের জনসংখ্যার ৪৫ শতাংশ উইঘুর মুসলিম। এ প্রদেশটি তিব্বতের মত স্বশাসিত একটি অঞ্চল। বিদেশি মিডিয়ার ওপর এখানে প্রবেশের ব্যাপারে কঠোর বিধিনিষেধ রয়েছে। কিন্তু গত বেশ কয়েক ধরে বিভিন্ন সূত্রে খবর আসছে যে, সেখানে বসবাসরত উইঘুরসহ ইসলাম ধর্মাবলম্বীরা ব্যাপক হারে আটকের শিকার হচ্ছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ মানবাধিকার সংগঠনগুলোও জাতিসংঘের কাছে এ ব্যাপারে উদ্বেগ জানিয়েছে। উইঘুর মুসলিমদের গণহারে আটকের অভিযোগ এনেছে তারা। তবে চীন বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ