সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


রাষ্ট্রীয় পর্যায়ে দীনের খেদমত করতে চান দাওরায়ে হাদীসে ৬ষ্ঠ স্থান অধিকারী সুহাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ
বিশেষ প্রতিনিধি

আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ৩ জুন (বুধবার)। এতে সারাদেশের ছাত্রদের মাঝে মেধা তালিকায় ৬ষ্ঠ তম স্থান অধিকার করেছেন মাতার বাড়ী, মহেশখালী, কক্সবাজারে বেড়ে উঠা পটিয়া মাদরাসার মেধাবী ছাত্র সুহাইলুল কাদের। তার বাবার নাম মাওলানা ফয়জুল্লাহ ও মায়ের নাম জনাবা রুকেয়া বেগম। তার সাথে কথা বলেছেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোরের বিশেষ প্রতিনিধি- মোস্তফা ওয়াদুদ।

আওয়ার ইসলাম: আপনার শিক্ষাজীবনের সূচনা কোথায় হয়?

সুহাইলুল কাদির: ছোটবেলায় মায়ের কাছে আমপারা পড়ার মাধ্যমে আমার শিক্ষা জীবনের শুরু। পাঁচ বছর বয়সে বাবার হাত ধরে বাড়ির পাশে মগড়েইল ইউনুছিয়া ফয়জুল উলুম মাদরাসায় নুরানীতে ভর্তি হই।

এরপর মাতার বাড়ী তাজবীদুল কুরআন দারুচ্ছুন্নাহ মাদরাসায় প্রাথমিক জ্ঞান অর্জন করি ও কাফিয়া পর্যন্ত পড়ি। মহেশখালীর জামিয়া আরাবিয়া গোরকঘাটায় মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করি। অবশেষে উচ্চশিক্ষা অর্জনের জন্য ২০১৬ সালে ভর্তি হই জামিয়া ইসলামিয়া পটিয়ায়।

আওয়ার ইসলাম: আপনার পেছনের ক্লাসগুলোর রেজাল্টের বিবরণ দিবেন?

সুহাইলুল কাদির: আলহামদুলিল্লাহ, ছোট থেকে প্রতি ক্লাসে অধিকাংশ সময় ১ম হতাম। জামিয়া ইসলামিয়া পটিয়াতে হেদায়া ক্লাসের বার্ষিক পরীক্ষায় ১ম স্থান অর্জন করেছি। জালালাইনের বার্ষিক পরীক্ষায় চট্টগ্রাম আঞ্জুমান ইত্তেহাদুল মাদারিস বোর্ডে ৫ম স্থান অধিকার করেছি।

আওয়ার ইসলাম: কখনো কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন?

সুহাইলুল কাদির: জ্বী, বাংলাদেশ তাহফিজুল কুরআন সংস্থার উদ্যোগে আয়োজিত 'হিফজুল হাদিস' বিষয়ক প্রতিযোগিতায় দুইবার অংশগ্রহণ করেছি। প্রতিযোগিতায় দুইশ হাদিস অনুবাদ ও ব্যাখ্যাসহ মুখস্থ প্রতিযোগিতা হয়েছে। সেখানে উভয় বছর ১ম স্থান অর্জন করেছি।

আওয়ার ইসলাম: মাদরাসায় ছাত্রভাইদের থেকে কেমন রেসপন্স পেতেন?

সুহাইলুল কাদির: অধিকাংশ ছাত্রভাইকে পেয়েছি আমার কল্যাণকামী হিসেবে। তারা আমাকে উৎসাহ দিতেন। বিভিন্ন বিষয়ে সাহস দিতেন।

আওয়ার ইসলাম: আপনি কোন বিষà§