মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে

দেশে সংখ্যায় পুরুষের চেয়ে মহিলা মাদরাসা বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান : দেশে প্রচলিত কওমি মাদরাসা সংখ্যায় পুরুষের চেয়ে মহিলা মাদরাসা বেশি। সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষাসংস্থা আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে মোট দাওরায়ে হাদীস কওমি মাদরাসা রয়েছে ১২৪৫টি। তার মধ্যে পুরুষ মাদরাসা ৬১৬টি, মহিলা মাদরাসা ৬২৯। পরিসংখ্যানে দেখা যায় দাওরায়ে হাদীসের মোট মাদরাসার হিসাবে  নারীদের ১৩টি মাদরাসা বেশি আছে। নারীদের মাদরাসা সংখ্যা বেশি হলেও ছাত্রের পরিমাণ বেশি। ২০১৮ সালে দাওরায়ে হাদীসে পরীক্ষা দিয়েছে মোট ২৬ হাজার ৭৮৮ জন শিক্ষার্থী। তার মধ্যে পুরুষ শিক্ষার্থী ১৮ হাজার ৫৬৬ জন, মহিলা শিক্ষার্থী ৮ হাজার ২২২ জন।

জানা যায়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে মোট মাদরাসা সংখ্যা এক হাজার ৩০টি, তার মধ্যে পুরুষ মাদরাসা চারশ ৮৭টি, মহিলা মাদরাসা পাচঁশ ৪৩টি।

বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ মাদরাসা সংখ্যা মোট ৩৯টি পুরুষ ২৪টি মহিলা ১৫টি। আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ বোর্ডের মোট মাদরাসা সংখ্যা ৮৮টি। পুরুষ ৪৫টি মহিলা ৪৩টি। তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ বোর্ডের মোট মাদরাসা সংখ্যা ২৪টি। পুরুষ মাদরাসাই ২৪টি। মহিলা মাদরাসা নেই। আঞ্জুমানে ইত্তেহাদুল মদারিস বাংলাদেশ বোর্ডের মোট মাদরাসা সংখ্যা ১৯টি। পুরুষ ১৫টি, মহিলা ৪টি। বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ বোর্ডের মোট মাদরাসা সংখ্যা ৪৪টি। পুরুষ ২০টি, মহিলা ২৪টি।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাকের) অধীনেই অধিক পরিমাণ মহিলা মাদরাসা। বিপরীতে তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ বোর্ডের  কোন মহিলা মাদরাসা নেই।

এদিকে এবারের দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষায় ছাত্রী সংখ্যা পুরুষের অর্ধেক হলেও পরীক্ষাকেন্দ্র নারীদের বেশি। আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে ২০১৮ সালে দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষায় অংশগ্রহনকারী মোট কেন্দ্র ৩৬১টি। তার মধ্যে পুরুষ কেন্দ্র ১৭৩টি, মহিলা কেন্দ্র ১৮৭টি। নারীদের কেন্দ্র বেশি ছিল ১৩টি।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে মোট কেন্দ্রের সংখ্যা ২৮৫টি। তার মধ্যে পুরুষ কেন্দ্র ১২২টি, মহিলা কেন্দ্র ১৬৩টি।

বেফাকুল মাদারিসিল