দাওরায়ে হাদীসে (তাকমিল) দেশসেরা মেধাবী ছাত্র জকি ও নকির সেরা হওয়ার পেছনের গল্প জানতে কথা হয় তাদের পিতার সাথে। পিতা মুফতি রহীমুদ্দীনপাকিস্তানের আল্লামা মুফতি তাকি উসমানির স্নেহধন্য শাগরেদ। তাই নিজের সন্তানদেরও মুফতী শফী রহ. এর সুযোগ্য পুত্রদের মতোই গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকি তাকি সাহেবের অনুমিতক্রমে ছেলের নামও রেখেছেন তাকী। আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের হাটহাজারী প্রতিনিধি মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকীর সঙ্গে আলাপচারিতায় সন্তানদের ছোটবেলা থেকে গড়ে তোলার সেই গল্প শোনালেন মুফতি রহীমুদ্দীন।
আওয়ার ইসলাম: প্রিয় সন্তানদের ঈর্ষণীয় সাফল্যে আপনার অনুভূতি কী?
মুফতি রহীমুদ্দীন: আলহামদুলিল্লাহ! আল্লাহ পাকের বিশেষ দয়া ও মেহেরবাণীতে এ বিরাট নিয়ামত অর্জিত হয়েছে। তবে এই অর্জনটি জীবনের চূড়ান্ত পর্যায়ের সফলতা নয় এবং তাতে অতিখুশি ও আনন্দিত হওয়ার কোন যৌক্তিকতা নেই। কারণ তাদের সামনে পাড়ি দেওয়ার মতো অনেক পথ বাকি রয়েছে এখনো।
মুজাদ্দিদ আশরাফ আলী থানবী রহ. এর একটি মলফুজ (উক্তি) মনে পড়ছে, যার মর্মার্থ হল – “একজন তালিবে ইলমের জন্য পরীক্ষার সফলতা বা বিজ্ঞ আলেম হওয়া বড় খুশির বিষয় নয় বরং ইলমী প্রজ্ঞার সাথে সাথে উত্তম ইসলামি জীবন গঠনের মাধ্যমে নিজেকে একজন যোগ্য, আদর্শবান ও অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে গঠন করাই হলো আসল সফলতা।”
দৃষ্টান্ত স্বরূপ আমি বলব, বিশ্বনন্দিত আলেমেদীন, আল্লামা সাইয়্যেদ আবুল হাসান আলী নদবী রহ., বর্তমান বিশ্বের বরেণ্য ব্যক্তিত্ব, আমার প্রাণপ্রিয় শিক্ষক, শায়খুল ইসলাম আল্লামা তাকি উসমামি এবং আমার মাহবুব উস্তাদ, উস্তাজুল উলামা আল্লামা আহমদ শফী দামাত বারাকাতুহুমসহ অন্যান্য মনীষীগণ নিছক আরবি সাহিত্য, তাফসির, হাদিস ও ফিকাহ শাস্ত্রে পাণ্ডিত্য, শিক্ষকতার যোগ্যতা, বংশীয় পরিচয়, আন্তর্জাতিক খ্যাতি, মানসম্পন্ন লেখক-গবেষক কিংবা বড় মাপের শিক্ষক হওয়াতেই সারা বিশ্বে সাড়া জাগানো গ্রহণযোগ্যতা অর্জন করেননি।
বরং তাদের মাঝে বিদ্যমান উল্লেখিত গুণাবলীর যথার্থ মূল্যায়ন রয়েছে কারণ তারা বিশেষভাবে অনুপম সুন্নতি চরিত্র ও একজন আদর্শবান অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে নিজেদের গঠন করেছেন। বিষয়টি অত্যন্ত সূক্ষ্ম। বর্তমান সমাজের পরà¦