শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

জাতীয় ওয়ায়েজীন পরিষদ গাজীপুর জেলা কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলেমদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে গাজিপুর সিটির মুন্সিপাড়ায় জাতীয় ওয়ায়েজীন পরিষদ বাংলাদেশ এর গাজীপুর জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাইখুল হাদীস আল্লামা মুফতী মজিবুর রহমান চাটগামী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আজহারুল ইসলাম আজমী, মাওলানা মাজহারুল ইসলাম রাশেদী, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি আলাউদ্দিন যশোরী।

কাউন্সিলে নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান নাজুক পরিস্থিতির মধ্যে ঈমান আকিদা নিয়ে একজন মুমিন হিসেবে বেঁচে থাকার জন্য মুসলমানদের ঐক্যের কোন বিকল্প নেই। আজ সকল প্রকার তাগুতি শক্তির বিরুদ্ধে মাঠে ময়দানে ভূমিকা রাখতে পারলেই এ জাতিকে সকল প্রকার অনাকাঙ্ক্ষিত ঈমান বিধ্বংসী ষড়যন্ত্র থেকে রক্ষা করা সম্ভব। নেতৃবৃন্দ দল-মত নির্বিশেষে সকল মুসলিমদেরকে বিশেষ করে জাতির রাহবার ওলামা কেরামকে এক কাতারে শামিল হওয়ার আহ্বান জানান।

কাউন্সিল অধিবেশনে গাজীপুরের শীর্ষ আলেম হযরত মাওলানা হাবিবুর রহমান মিয়াজী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা মুফতি মুজিবুর রহমান সাহেবের হাতে ফরম পূরণ করে সদস্য পদ গ্রহণ করেন এবং তিনি জাতীয় ওয়ায়েজীন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতিও নির্বাচিত হন।

মুফতী আলী হায়দার গাজীপুরীকে সভাপতি এবং মাওলানা ফরিদ উদ্দিন রহমানীকে সেক্রেটারী করে ৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।

পূর্ণাঙ্গ কমিটির লিস্ট দেয়া হলো, ‌সভাপতি মুফতি আলী হায়দার গাজীপুরী, সহ-সভাপতি মাওলানা মিসবাহ কাসেমী, মাও. জাকির হোসাইন সিদ্দিকী, মুফতি কামরুজ্জামান আইয়ুবী, মুফতি রুহুল আমিন গাজীপুরী, মাও. জাকির হোসেন হাসেমী, মুফতি রুহুল আমিন গাজীপুরী

সেক্রেটারী মুফতি ফরিদ উদ্দিন রহমানী, সহ-সেক্রেটারী মুফতি মাহবুবুর রহমান নোমানী, মুফতি আব্দুস সালাম, মুফতি রুহুল আমীন যশোরী, মাও. কামরুল ইসলাম গাজীপুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব আশরাফ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদ উল্লাহ, মুফতি কামাল উদ্দিন গাজীপুরী, অর্থ সম্পাদক মুফতি আতিকুর রহমান গাজীপুরী, প্রচার সম্পাদক মাওলানা তাফাজ্জুল হোসেন মাহমুদী।