রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘জয় শ্রীরাম’ জোর করে মানুষের উপরে চাপিয়ে দেয়া অন্যায়: মুফতি আব্দুস সালাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

‘জয় শ্রীরাম’ স্লোগান ভারতে মুসলিমদের উপর চাপিয়ে দেয়া অন্যায় বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামা হিন্দের পশ্চিমবঙ্গের জেনারেল সেক্রেটারি মুফতি আব্দুস সালাম।

আজ শনিবার এক সমাবেশে বক্তব্য কালে তিনি বলেন, ধর্মীয় বিভাজনের জন্যই এমন করা হচ্ছে, ধর্মীয় সুড়সুড়ি, ধর্মীয় বিভাজন, ধর্মীয় স্লোগান মানুষের উপরে চাপিয়ে দেয়া, মানুষকে বিব্রত করা, মানুষের মানহানি, জীবনহানি পর্যন্ত ঘটে যাচ্ছে।

এসব বিষয়ে আমরা খুব উদ্বিগ্ন! সংখ্যালঘু মানুষ, দুর্বল মানুষ যারাই হোক তাদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের। এ ক্ষেত্রে সরকারের ব্যর্থতা, তাদের নীরবতা দেশের জন্য খুব ক্ষতি। এটা খুব বিপদের ইঙ্গিত!

গত শনিবার (১৩ জুলাই) বিজেপিশাসিত উত্তর প্রদেশে ‘জয় শ্রীরাম’ ধ্বনি না দেয়ায় দুর্বৃত্তদের মারধরে বেশ কয়েকজন মাদরাসা ছাত্র আহত হওয়ার পর তিনি গণমাধ্যমে বিবৃতি এসব কথা বলেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ