বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

বিএনপি ছেড়ে জাতীয় পার্টিতে সৈয়দ মঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির ঢাকা মাহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন জাতীয় পার্টিতে (জাপা) যোগ দিয়েছেন। জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মঞ্জুর আজ সোমবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী অফিসে পার্টির নতুন চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে নতুন দলে যোগ দেন। জাপা চেয়ারম্যান তাকে সাদরে গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত মেজর (অবসরপ্রাপ্ত) আশরাফ-উদ-দৌলা, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, কেন্দ্রীয় নেতা মাসুদুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট আবু তৈয়ব, জাকির হোসেন খান প্রমুখ।

প্রসঙ্গত, সৈয়দ মঞ্জুর হোসেন ১৯৮৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ঢাকা কলেজ ছাত্র সংসদে নির্বাচিত ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বিএনপিতে শেষ তিনি ঢাকা মাহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

আরএম/