শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

জানা যায়, বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে ব্যাপক ব্যবধানে হারিয়েছেন তিনি। এর মাধ্যমে থেরেসা মের স্থলাভিষিক্ত হয়ে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হলেন বরিস জনসন।

লন্ডনের সাবেক মেয়র জনসন ৬৬ শতাংশ টরি সদস্যের সমর্থন পেয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেরমি হান্টকে হারিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। দলের প্রায় ১ লাখ ৬০ হাজার সদস্যের মধ্যে ৯২ হাজার ১৫৩ জন জনসনের পক্ষে ভোট দিয়েছেন। আর জেরমি হান্ট পেয়েছেন ৪৬ হাজার ৬৫৬ সদস্যের সমর্থন।

দলের নেতা নির্বাচিত হওয়ার পর তার বিজয় নিয়ে স্বভাবসুলভ ভঙ্গিতেই প্রতিক্রিয়া জানিয়েছেন থেরেসা মের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা এই টরি নেতা। তিনি বলেন, ‘ব্রেক্সিট কার্যকর হবে, দেশ একত্রিত হবে এবং জেরমি করবিনকে হারানো হবে।’

গত সাত সপ্তাহ ধরে নির্বাচন প্রক্রিয়া শেষে কনজারভেটিভ দলের ১ লাখ ৬০ হাজার সদস্য তাদের নেতা হিসেবে বরিস জনসনকেই বেছে নিলেন। দলের নেতা নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে আগামীকাল বুধবার থেরেসা মের স্থলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব পাবেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ