রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

গুজব প্রতিরোধে ১০টি নিউজ পোর্টাল ও ৮৫টি লিংক বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারা দেশে গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত ৬০টি ফেসবুক লিংক ও ২৫টি ইউটিউব লিংক এবং ১০টি নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে। এসব ফেসবুক ও ইউটিউব লিংকের মাধ্যমে সুপরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছিল বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘যতগুলো ঘটনা ঘটেছে সবই গুজব। যারা নিহত হয়েছে, তাদের কেউই ছেলেধরা ছিল না।’

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১০৩টি মামলা হয়েছে। আর গ্রেপ্তার করা হয়েছে ৩১ জনকে।

কাল থেকে সপ্তাহব্যাপী সচেতনতা সপ্তাহ শুরু জানিয়ে পুলিশের আইজিপি বলেন, গুজব প্রতিরোধে মাঠ পর্যায়ে সব ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সব থানায়ও নির্দেশ দেওয়া হয়েছে।

সম্মেলনে নিজের হাতে কাউকে আইন তুলে না নেওয়ারও আহ্বান জানান মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ