শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ডেঙ্গু পরীক্ষায় গলাকাটা ফি নেওয়া খতিয়ে দেখার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু জ্বরের পরীক্ষায় গলাকাটা ফি নেওয়ার বিষয়টি খতিয়ে দেখতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আগামী সোমবার এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন আকারে জানাতে বলা হয়েছে। জাতীয় দৈনিকে এ সংক্রান্ত প্রতিবেদন আদালতের নজরে আনা হলে আজ বৃহস্পতিবার এ আদেশ দেয় বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের যুগ্ম হাইকোর্ট বেঞ্চ।

বিষয়টি হাইকোর্টের নজরে আনেন আইনজীবী মোস্তাক আহমেদ চৌধুরী। তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে বিনা ফিতে ডেঙ্গু পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু বেসরকারি হাসপাতালগুলোতে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত ফি নেওয়া হচ্ছে যা অনৈতিক।

বিষয়টি হাইকোর্টের নজরে আনা হলে আদালত বিষয়টি খতিয়ে দেখে সোমবার প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান এই আইনজীবী। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ