শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

৬ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ মাদরাসা ছাত্র ইব্রাহিম মিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ৬ দিন ধরে হবিগঞ্জের বাহুবল উপজেলায় ইব্রাহিম মিয়া (১৫) নামের এক মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে।

ইব্রাহিম উপজেলার সাতকাপন ইউনিয়নের মহিষদুলং গ্রামের আব্দুল হান্নানের পুত্র। সে পুটিজুরী ইসলামিয়া আরাবিয়া মাদরসার হিফজ বিভাগের ছাত্র।

মঙ্গলবার (২৩ জুলাই) মাদরাসা ছাত্র ইব্রাহিম মিয়ার মা ফাহিমা বেগম বাহুবল থানায় জিডি দায়ের করেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান জিডির বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ইব্রাহিম মিয়া গত ১৯ জুলাই শুক্রবার বিকাল ৫টায় উপজেলার ডুবাঐ বাজারে গেলে আর বাড়িতে ফিরেনি। পরে আশপাশের এলাকা, বাজারসহ আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও কোন সন্ধান না পেয়ে থানায় জিডি করা হয়।

নিখোঁজের মা ফাহিমা বেগম বলেন, ইব্রাহিমের পড়নে ছিল বাদামি রংয়ের পাঞ্জাবী। উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা ও মুখমন্ডল গোলাকার।

এদিকে মাদরাসার ছাত্র নিখোঁজের ঘটনায় এলাকায় ‘ছেলেধরা’ আতংক বিরাজ করছে। নিখোঁজ হওয়া মাদরাসা ছাত্রের পরিবারের দেখা দিয়ে উদ্বেগ উৎকন্ঠা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ