মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

এনায়েত উল্লাহ আব্বাসীর বিরুদ্ধে জমি দখলের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এনায়েত উল্লাহ আব্বাসী ওরফে জৈনপুরী পীরের বিরুদ্ধে বাংলাদেশ রেলওয়ের জমি দখলের মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৭ জুলাই) দুপুরে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় এস্টেট অফিসের মোঃ ইকবাল মাহমুদ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় এস্টেট অফিসের কানুনগো মোঃ ইকবাল মাহমুদের দায়েরকৃত এফআইআর (নং-ডিইও/ঢাকা/এফআইআর/নাঃগঞ্জ/৫৪৯৭/৬৯) সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার মৃত নাছির উল্লাহ আব্বাসীর ছেলে অভিযুক্ত এনায়েত উল্লাহ আব্বাসী (জৈনপুরী পীর), ওবায়েদ উল্লাহ আব্বাসী ও নেয়ামত উল্লাহ আব্বাসী অবৈধ ও বেআইনিভাবে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন হাজিগঞ্জ লেভেল ক্রসিং সংলগ্ন রেললাইনের পূর্ব পাশে রেলওয়ের ভূমিতে অবৈধভাবে মাটি ভরাট করে সেমিপাকা কাঠামো নির্মাণ করে। নিষেধাজ্ঞা স্বত্বেও তারা অবৈধভাবে কাঠামো নির্মাণ কাজ অব্যাহত রাখে। সরকারি রেলওয়ে সম্পত্তি দখল ও আত্মসাতের অপরাধে দণ্ডবিধি অনুযায়ী ফৌজদারি মামলা দায়ের করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহিন শাহ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'এনায়েত উল্লাহ আব্বাসী ওরফে জৈনপুরী পীরের বিরুদ্ধে সরকারি জমি দখলের মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।'

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ