মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

বাড্ডায় রেনু হত্যায় আরও ৩ আসামি কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তসলিমা বেগম রেনু হত্যা মামলায় গ্রেফতারকৃত আরও তিনজন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার চারদিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হলে আদালত এ রায় দেয়।

আসামিরা হলেন- মুহা. শাহীন, মুহা. বাচ্চু মিয়া ও মুহা. বাপ্পি। গত ২২ জুলাই এ তিন আসামির চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলায় এ পর্যন্ত ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রিমান্ড চলাকালীন গত ২৬ জুলাই রেনু হত্যার প্রধান অভিযুক্ত ইব্রাহিম ওরফে হৃদয় হোসেন মোল্লা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই দিন ছেলেধরা গুজব রটনাকারী রিয়া খাতুনও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

উল্লেখ্য, গত ২০ (শনিবার) জুলাই সকালে উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু নিহত হন। তিনি স্কুলে মেয়েকে ভর্তির বিষয়ে তথ্য জানতে গেলে তাকে সন্দেহ করে প্রথম এক নারী ছেলেধরা বলে চিৎকার করেন। পরে আশপাশে লোকজন এসে মারধর করে।

এ ঘটনায় রেনুর বোনের ছেলে নাসির উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ