মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া: স্বপ্ন নয়, ধ্বংসের ফাঁদ

সাভারে নদীতে গোসল করতে নেমে ৩ কলেজছাত্র নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারে বন্ধুর বাড়ি বেড়াতে এসে পার্শ্ববর্তী নদীতে গোসল করতে নেমে তিন কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।

শনিবার দুপুরে ধলেশ্বরী শাখা নদীর তীরে পশ্চিম ব্যাংকটাউন এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ তিন কলেজছাত্র হলেন- রাজধানীর ধানমন্ডির আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মেহেদী (১৭), রাজন (১৭) ও কমার্স বিভাগের ছাত্র আকাশ (১৮)।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিখোঁজদের সহপাঠী মোকাদ্দিম হোসেন জানান, আমরা সকালে ধানমন্ডির আইডিয়াল কলেজে ক্লাস করতে যাই। কিন্তু কলেজে পৌঁছাতে দেরি হওয়ায় আমরা ১২ জন বন্ধু সাভারে সহপাঠী আকাশের এলাকায় বেড়াতে যাই।

সাভারে এসে সব বন্ধুরা মিলে নদীতে গোসল করার সিদ্ধান্ত নিয়ে ব্যাংটাউন ব্রিজের কাছে নদীর তীরে যাই। আমি সাতার না জানায় আমার কাছে সকলের স্কুলের ব্যাগ ও জিনিসপত্র দিয়ে বাকী সবাই নদীতে গোসল করতে নামে।

একপর্যায়ে তীব্র স্রোতের টানে মেহেদী, রাজন, আকাশ, জিহাদুল ও মানিক হঠাৎ তলিয়ে যেতে থাকে। এসময় স্থানীয়রা জিহাদুল ও মানিক উদ্ধার করতে পারলেও মেহেদী, রাজন, ও আকাশ নদীতে তলিয়ে যান।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের ইনচার্য লিটন আহমেদ বলেন, ফায়ার সার্ভিসের ডুবরিরা নদীতে নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চালিয়ে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের এখনো সন্ধান পাওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ