আবদুল্লাহ তামিম ♦
সাইকেলে হজযাত্রায় বেরিয়েছেন ৮ ব্রিটিশ মুসলিম। লন্ডন থেকে যাত্রা করে দলটি বহু চড়াই-উৎরাই পেরিয়ে সর্বশেষ মিসরের সৌদি সীমান্তবর্তী এলাকায় যাত্রাবিরতি দিয়েছে গত শুক্রবার (২৬ জুলাই)। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। আজ রোববার তাদের সৌদি সীমান্ত অতিক্রম করার কথা রয়েছে।
এমন অভিনব যাত্রা সম্পর্কে জুলাইয়ের ১৩ তারিখে দলটির সদস্য জাইন লাম্বাত বলেছিলেন, বিভিন্ন কারণে এই যাত্রা গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ঈমান ও বিশ্বাসের পথে বেরিয়েছি। যাত্রাপথে বিভিন্ন মহান মানুষদের সঙ্গে আমাদের দেখা হয়েছে। আমাদের অনেক চমৎকার কিছু গল্প রয়েছে। দারুণ কিছু সময় কাটিয়েছি, সারাটা যাত্রাপথ ভালোবাসায় আকীর্ণ ছিল। গন্তব্যে যেতে আমাদের জন্য এটি অসাধারণ অভিজ্ঞতা।
জাইন আরো বলেছিলেন, সত্যিকার অর্থে ও মনে-প্রাণে যদি আপনি হজ করার ইচ্ছে করেন, তাহলে আল্লাহ আপনার জন্য পথ সহজ করে দেবেন। আশা করছি, যাত্রাপথে বিশ্বের মুসলমানদের সহায়তার জন্য পাঁচ লক্ষ পাউন্ড সমপরিমানের তহবিল সংগ্রহ করতে পারবো।
ব্রিটিশ গ্রুপটি পবিত্র ভূমির উদ্দেশে যাত্রা শুরু করেছে ০৭ জুন। তারা এ সফরের নাম দিয়েছে ‘ট্যুর দ্য হজ’। যাত্রার দিন থেকে ৬০ দিনের ভেতর সৌদিতে গিয়ে পৌঁছবেন বলে আশা তাদের। এ যাত্রায় ৪ হাজার মাইল ও ১৭টি দেশ অতিক্রম করতে হবে। অবশ্য সিরিয়া ও ইরাক বিমানে পাড়ি দিয়ে মিসরে পৌঁছান। অন্যদিকে প্রাপ্ত খবর অনুযায়ী, শনিবারের ভেতর (২৭ জুলাই) তারা সৌদির উত্তারাঞ্চলীয় সীমান্তবর্তী সমুদ্রবন্দর দাব্বাতে পৌঁছে যাওয়ার কথা।
সৌদিতে পৌঁছে প্রথমে তারা প্রিয়নবি সা. -এর রওজা জিয়ারতের জন্য মদিনা মুনাওয়ারায় যাবেন। এরপর হজব্রত আদায়ের জন্য যাবেন পবিত্র মক্কা নগরীতে। তাদের দলের সাত জন সদস্য পাকিস্তানি বংশোদ্ভুত ও একজন শ্রীলঙ্কান বংশোদ্ভুত।
এর আগে তুরস্ক পেরুনোর সময় ইস্তাম্বুলের দোলমাবাহচের প্রেসিডেন্ট দপ্তরে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তাদের স্বাগত জানিয়েছেন।
মদিনা অভিমুখী এই যাত্রায় বিশ্বব্যাপী মুসলমানদের বিবিধ সমস্যা নিয়ে তারা বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে সচেতনতা তৈরির কাজ করছেন।
পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও উগান্ডার দরিদ্র মুসলমানদের সাহায্য, মসজিদ ও শিক্ষাঙ্গন নির্মাণ এবং গভীর নলকূপ খননের জন্য বিভিন্ন রকমের তহবà¦